নিপুন অসুস্থ, তাকে মানসিক ডাক্তার দেখানো জরুরি : জায়েদখান

0
298
চিত্রনায়ক জায়েদ খান ও নিপুন আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টেরিট করেছেন পরাজিত
সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুন। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
চাওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবারের সাধারণ সম্পা দক জায়েদ খান। নিপুনকে বয়কট
করার দাবি জানিয়ে তিনি কালবেলাকে বলেন, ‘নিপুন অসুস্থ। তাকে মানসিক ডাক্তার দেখানো জরুরি। পেছনে থেকে
মোহাম্মদ হোসেন ইন্ধন দিচ্ছে। চলচ্চিত্রের যত ঝামেলা সৃষ্টি করে এই মোহাম্মদ হোসেনই। তাকেও বিচারের আওতায়
আনা দরকার। নিপুনের জন্য এসব হচ্ছে। এতে চলচ্চিত্রের ভাবমূর্তিনষ্ট হচ্ছে। গত নির্বাচন থেকে নিপুন এমন
নোংরামি করে যাচ্ছে। এরপর থেকেই দর্শকদের কাছে চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। চলচ্চিত্রের স্বার্থেশিল্পী,
কলাকুশলী সবাই ঐক্যবদ্ধ হয়ে নিপুন-হোসেনদের বয়কট করা উচিত।’

Advertisement


গত বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্টবেঞ্চে রিট আবেদনটি
দায়ের করা হয়েছে। নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন।
নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি
নতুন করে নির্বাচনের তপশিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছে মিশা -ডিপজল প্যানেল। গত ২০ এপ্রিল
শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here