বাস-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত

0
929

ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের রাজার দোকান নামক স্থানে শনিবার সকালে বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এসময় আরো অন্তত চারজন আহত হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ১১টার দিকে পরশুরাম থেকে ফেনী শহরের উদ্দেশ্যে ছেড়ে আসা আলী নামক বাস (চট্টমেট্টো- জ- ০৮২২) বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়।

Advertisement

এ সময় ঘটনাস্থলে ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের কাজী বাড়ীর সবুজের স্ত্রী হাসিনা আক্তার (২৪) ও তার শিশু কন্যা উন্মে হাফসা (২) নিহত হন। ফেনী মডেল থানা পুলিশ নিহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফেনী সদর হাসপাতালের আরএমও ডা. অসিম কুমার সাহা দুর্ঘটনায় দু’জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here