ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা

0
742

ভারতে এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং পরে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাঁচ ধর্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের চাত্রা জেলার রাজাতেন্দুয়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই কিশোরীর পরিবারের সদস্যদের সামনেই নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে। এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে যায় পাঁচ ধর্ষক।

Advertisement

পরে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে তারা। এ বিষয়ে ঝাড়খণ্ড পুলিশের শীর্ষ কর্মকর্তা আশিষ বাত্রা জানান, ধর্ষিতা কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে গ্রাম-পঞ্চায়েত নেতা বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। সে সময় অভিযুক্ত পাঁচ ধর্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ধর্ষিতার পরিবারের সদস্যদের সঙ্গে পঞ্চায়েত নেতা ও সদস্যদের ঝগড়া হয়। পরে অভিযুক্তরা ওই কিশোরীর বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করে। এতে আগুনে পুড়ে মৃত্যু হয় কিশোরীর। তিনি জানান, এ ঘটনার পর অভিযুক্ত পাঁচ ধর্ষক গ্রাম ছেড়ে পালিয়েছে। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here