চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন। শনিবার সকাল সাড়ে ৭টায় সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- আবদুর রাজ্জাক (৩৫) এবং নাসরিন সুলতানা (২৮)।
আহতরা হলেন- শামসুল আলম (৩৫), রাফি মির্জা (৩০), অরুণ দাশ (২৮), টিপু (২৮), আকরাম (২৫), ইসমাইল (৪২) ও বিল্লাল (৩৩)। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দোহাজারী থানার হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমূখী একটি হাইচ মাইক্রো বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল দুইজন নিহত হয়। আহত অবস্থায় সাতজন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

