কেনাকাটা করতে গিয়ে গৃহবধূ খুন

0
2042

সাভারে ঈদের কেনাকাটা করতে গিয়ে আকলিমা বেগম নামের (২৫) এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার সকালে সিএন্ডবি আশুলিয়া সড়কের সরকারি ছাগল উন্নয়ন খামারের সামনে থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। জানা গেছে, দুই দিন আগে ওই গৃহবধূ মানিকগঞ্জ জেলার শিবালয়ের আমডালা গ্রাম থেকে ঈদের কেনাকাটা করতে সাভারের কলমায় বসবাসরত স্বামী পোশাক শ্রমিক সাদ্দাম মোল্ল্যার বাড়িতে যান।

Advertisement

কেনাকেটা শেষে শনিবার ভোরে কলমার জিনজিরা এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে সিএন্ডবি আসার জন্য একটি অটোরিকশায় উঠিয়ে দেন তার স্বামী। সকালে ছাগল উন্নয়ন খামারের সামনে রাস্তায় ওই গৃহবধুর লাশ দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মালামাল ও টাকা পয়সা নিয়ে থাকতে পারে। সাভার মডেল থানার এস আই ফরহাদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত গৃহবধুর গলায় আঘাতের চিহৃ রয়েছে।-

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here