বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

0
680

রাজধানীর নর্দায় বেপরোয়া বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এরপর ঢামেকের কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত আতিকুল ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মো. শহিদুল্লার ছেলে। নিহত আতিকুল তার বড়ভাই আমানউল্লাহর সঙ্গে ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদ্রাসায় নুরানী বিভাগে পড়তেন। তিনি জানান, তারা মাদ্রাসা থেকে ১০ থেকে ১২ জন ছাত্র ছুটিতে একঙ্গে বাড়ি যাচ্ছিলেন। পথে নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here