বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

0
742

গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয়  (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)  হযরত আলী জানান, ভোরে ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। এসআই আরো জানান, আরো কয়েকটি যানবাহন চাপা দেওয়ায় ওই ব্যক্তির লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা লাশ উদ্ধার করছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here