বাবা নিজের ১৫ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করলো

0
713

ভারতে প্রায় ধর্ষণের ঘটনা শোনা যায়। শুধু তাই নয়, সেখানে মেয়েকেও ধর্ষণের অভিযোগ উঠে বাবার বিরুদ্ধে। এরই ধারাবাহিতায় তেমনই আরও একটি অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।

Advertisement

 

মহারাষ্ট্রের পালঘর জেলায় এক বাবা নিজের ১৫ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ৩৮ বছর। তাকে পালঘর জেলার পাস্থল গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তের সঙ্গে তার প্রথম স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে যায় কয়েক বছর আগে। এরপর অভিযুক্ত তার দ্বিতীয় স্ত্রী ও প্রথম পক্ষের কন্যার সঙ্গে থাকতো। খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ২০১৫ সাল থেকে নিজের কন্যার শ্লীলতাহানি করতো। কারও কাছে এই নিয়ে কিছু বললে তাকে মেরে ফেলবে বলে নিজের মেয়েকে হুমকি দিয়েছিল ওই ব্যক্তি। ধর্ষিতা কন্যা শেষমেশ নিজের সৎ মায়ের শরণাপন্ন হয়। তারপরই অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here