ইয়াবা ও অস্ত্রসহ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0
574

কক্সবাজারের টেকনাফ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃতদেহের পাশ থেকে অস্ত্রসহ এক লাখের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

Advertisement

 

রবিবার (১১ নভেম্বর) সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সৈকত এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার সকালে টেকনাফের সাবরাং-শাহপরীর দ্বীপের মাঝামাঝি একটি চিংড়ির ঘের সৈকতের পাশে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ সময় তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ১ লাখ ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরও বলেন, উদ্ধার মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here