বাণিজ্যমন্ত্রী-রুয়ান্ডা রাষ্ট্রদূত বৈঠক ঔষধ তৈরী পোশাক পাটজাত পণ্য নিতে চায় রুয়ান্ডা

0
912

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। দেশের রপ্তানি পণ্য এবং বাজার সম্প্রসারণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ^বাজারে বাংলাদেশের তৈরী পোশাক, ঔষধ, তথ্য প্রযুক্তি, ফার্নিচার ও পাটজান পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশ এ সকল বিশ^মানের পণ্যে তুলনামূলক কম দামে রপ্তানি করে যাচ্ছে। রাষ্ট্রদূত তৈরী পোশাক, ঔষধ ও পাটজাত পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার আগ্রহ প্রকাশ করলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে দু‘দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। উভয় দেশের আমদানি ও রপ্তানি কারকগণ পারস্পরিক দেশ সফরের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবে।
বাণিজ্যমন্ত্রী আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত রুয়ান্ডার অনাবাসিক (নয়া দিল্লীতে নিযুক্ত) রাষ্ট্রদূত ঊৎহবংঃ জডঅগটঈণঙ এর সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন।
রুয়ান্ডর রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের তৈরী পণ্য বিশ^বাজারে বেশ জনপ্রিয়। বাংলাদেশের তৈরী পোশাক, ঔষধ ও পাটজান পণ্যের প্রচুর চাহিদা রয়েছে রুয়ান্ডায়। তুলনামূলক দাম কম। বাংলাদেশ থেকে এ সকল পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে রুয়ান্ডা সরকার। এ বিষয়ে বাংলাদেশ সরকার সহযোগিতা করলে দ্রুত এ সকল পণ্য আমদানি করা হবে।
বাণিজ্যসচিব শুভাশীষ বসু এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here