বর্তমান সরকার জনকল্যান মূখি সরকার নলছিটিতে শিল্পমন্ত্রী আমু

0
819

জাকির সিকদারঃ
নলছিটিতে আজ দশ জুন রোববার সকালে চেক, ভিজিএফ’র চাল ও শেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন বর্তমান সরকার জনকল্যাণ মুখি সরকার ।
নলছিটিতে আজ পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু । এ সময় তিনি বলেন বর্তমান সরকার জনকল্যান বান্ধব সরকার । এই সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরন,দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল দেয়া সহ জনকল্যান মূলক কার্যক্রম করে সাধারন মানুষের পাশে দারিয়েছে ।

Advertisement

জাতীর জনক বঙ্গবন্ধু ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তার বাস্তবায়নের জন্য বর্তমান প্রধান মন্ত্রী জনকল্যান মূলক কার্যক্রমের মাধ্যমে তা বাস্তবায়িত করে যাচ্ছে। পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে সকাল সারে দধটায় ভিজিএফ’র চাল বিতরন করেন শিল্পমন্ত্র। প্রায় বত্রিশ মেট্রিক টন চাল জন প্রতি দশ কেজি করে তিন হাজার একষট্টি জনকে বিতরন করেন ।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চেক প্রদান অনুষ্ঠানে যোগ দেন। মন্ত্রী তার নিজস্ব তহবিল হতে দুই লাখ পয়ষট্টি হাজার টাকা উনিশটি প্রতিষ্ঠান ও ছাব্বিশ জনকে মোট ইক লাখ পচানব্বই হাজার টাকার চেক বিতরন করেন। একই অনুষ্ঠানে নলছিটি মডেল সোসাইটির উদ্যোগে উনিশটি শেলাই মেশিন প্রদান করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি সরদার মোমহম্মদ শাহ্ আলম, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান এ্যাডভুকেট মোহম্মদ ইউনুস লস্কর,জেলা পরিষদ সদস্য খোন্দকার মজিবুর রহমান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ সাখাওয়াত হোসেন পি.পি.এম,ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here