ঝালকাঠিতে বিএনপির সমাবেশ পুলিশের বাধায় পন্ড

0
635

জাকির সিকদার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝালকাঠিতে গত ১০ জুন,১৮  বিএনপি মিছিিল ও সমাবেশ পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। গতকাল রবিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।

Advertisement

পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করতে চাইলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলে পন্ড হয়ে যায় বিক্ষোভ মিলি ও সমাবেশ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা সমাবেশ করতে চাইলে নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। কোনভাবেই কর্মসূচি করতে দেয়নি পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here