বর্তমান সরকারের পার্লামেন্ট বৈধতা নেই তাই জনগণ এ আইন মানে না

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27847

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27847, 'post_views_count', '0')

0

অলিখিত বাকশাল ও একদলীয় শাসন পাকাপোক্ত করতেই সরকার তড়িঘড়ি করে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

তিনি বলেন, বর্তমান সরকারের পার্লামেন্ট বৈধতা নেই তাই জনগণ এ আইন মানে না। আজ সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেল এর হল রুমে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ শীর্ষক মতবিনিময় সভায়  তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পাশ নিয়ে সাংবাদিক থেকে শুরু করে  সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। দেশে যে কর্তৃত্ববাদী শাসন চলছে, তাকে আরও চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আমরা যে স্বপ্ন দেখেছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ধূলিস্যাৎ করে দেয়া হচ্ছে৷ গণতান্ত্রিক, মুক্ত স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে ফেলা হচ্ছে৷ আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি বহু মত, বহু পথ, ভিন্ন মতের ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়ে একটি দলের শাসন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে৷ জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হচ্ছে৷  এভাবে চলতে দেয়া যায় না। দেশের সকল মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি আয়োজিত সভায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সহ বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্ব। এছাড়া যুক্তরাজ্য, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, পাকিস্তান, রাশিয়া, তুর্কি ও ভিয়েতনামের কূটনৈতিকরা অংশ নেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here