চলন্ত রিকশায় পিছন থেকে ছুরিকাঘাতে এক চিকিৎসক আহত

0
645

রাজধানীর আগারগাঁওয়ে চলন্ত রিকশায় পিছন থেকে ছুরিকাঘাতে জাকির হোসেন (৩২) নামে এক চিকিৎসককে আহত করেছে। তিনি আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে হিসাবরক্ষকের দায়িত্বে রয়েছেন।

Advertisement

আজ সোমবার সকাল সোয়া ৮ টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত জাকিরকে হাসপাতালে নিয়ে আসা নিউরোসাইন্স হাসপাতালের প্রধান সহকারী মিজানুর রহমান জানান, পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকার ৪২৫ নম্বর বাসায় স্বপরিবারে থাকেন জাকির। সেখান থেকেই সকালে রিকশা যোগে নিউরোসাইন্স হাসপাতালে যাচ্ছিলো। মাঝপথে চলন্ত রিকশায় বসা থাকা অবস্থায় রিকশার পিছন থেকে কেউ একজন তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, জাকিরের বাম সিনার পিছনে একটি ছুরিকাঘাত রয়েছে। তিনি ঢামেকে ভর্তি রয়েছেন।।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here