বর্ণাঢ্য আয়োজনে “মুজিবুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭” এর উদ্ভোধন

0
1212

অপরাধ বিচিত্রা ডেস্কুঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর হাইস্কুল মাঠে উদ্ভোধন হলো মুজিবুল হক মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর। জমকালো এই অনুষ্ঠানে উপস্থি’ত হয়ে স্থানীয় লোকজন ও দর্শকদের আনন্দঘন পরিবেশ উপহার দিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি‘র সহধর্মীণী এডভোকেট হনুফা আক্তার রিক্ত। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিলো তাকে ঘিরে। গত একসাপ্তাহ যাবৎ এডভোকেট হনুফা আক্তার রিক্তাকে বরণ করে নিতে চলে নানান আয়োজন। আর এই আয়োজনের সমাপ্তি ঘটেছে ১৮মার্চ শনিবার বেলা ২টায়। অনুষ্ঠানের শুরুতেই মাননীয় মন্ত্রীর সহধর্মীণিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার শ্রীপুর ও কাশিনগর দুইটি ইউনিয়নের যৌথ উদ্যোগে এই খেলার আয়োজন করা হয় প্রতি বছর। এ বছর খেলার চতুর্থ আসর।
চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের সহধর্মীণি এডভোকেট হনুফা আক্তার রিক্তা। উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরীফ নজুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here