মোঃ ফারুকুল ইসলাম, ডেমরাঃ ১৭মার্চ ২০১৭ইং ডেমরা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। জানা যায় মার্চ ২০০৬ ইং সালে ডেমরা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনে ধারাবাহীকতায় তৃতীয় মেয়াদে ৪ বছরের সময় কালের জন্য মেধা সম্পূর্ণ ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়। কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর তালিকা যথাক্রমে নজরুল ইসলাম চৌধুরী-সভাপতি, মোঃ নজির আহম্মেদ-সহ-সভাপতি, এম.এ. সিদ্দিক মিয়া-সহ-সভাপতি, নজরুল ইসলাম বাবু-সাধারণ সম্পাদক, মোঃ খোরশেদ আলম শিকদার-যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ এনামুল হক লিটন-অর্থ সম্পাদক, মোঃ ফারুকুল ইসলাম ফারুক-সাংগঠনিক সম্পাদক, মোঃ নাজমুল হাছান-দপ্তর সম্পাদক, মোঃ আরিফুর রহমান সুমন-প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আসাদুজ্জামান আসাদ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, মোঃ মুশফিকুর রহমান স্বপন-মানবাধিকার বিষয়ক সম্পাদক, মোঃ রাজিব হোসেন রাজু ও সুলতানা আক্তার-কার্যনির্বাহী সদস্য।

