বর্ণাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
826

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমকালো অনূষ্ঠানের মধ্য দিয়ে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব চত্ত্বর থেকে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া শেখ রাসেল স্মৃতি কমপ্লেক্স (অডিটরিয়াম) এর সামনে এসে শেষ হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী।

Advertisement

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এস,এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহম্মেদ টিপু, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আহসান, সাবেক শিক্ষক ও সাংবাদিক আব্দুল খালেক, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সদস্য মাঈন উদ্দীন আহমেদ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here