পবিপ্রবিতে ৩ হাজার গ্র্যাজুয়েটের সমাবর্তন দিতে প্রস্তুত

0
891

মো: দেলোয়ার হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আগামি ০৫ ফেব্রুয়ারী সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সমাবর্তন প্রায় ৩ হাজার গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। পবিপ্রবি ২য় সমাবর্তন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য এখন ব্যস্ত সময় পার করছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। সমাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পবিপ্রবি ক্যাম্পাস। সমাবর্তনের স্থান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ করা হচ্ছে ১ লক্ষ ৫০ হাজার বর্গফিটের বিশালাকৃতির প্যান্ডেল।

Advertisement

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনে স্নাতক এক হাজার নয় শত আটষট্টি জন, স্নাতকোত্তর নয় শত একান্ন জন, ও পিএইচডি নয় জন, অংশ গ্রহণ করবেন। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম থেকে ২০০৩-০৪ শিক্ষাবর্ষ হতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও অন্যান্য সকল অনুষদ থেকে ২০০৫-০৬ শিক্ষার্বষ হতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ডিগ্রি প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং জানুয়ারী-জুন ২০১৯ সেশন পর্যন্ত এমএস/এমবিএ ও পিএইচডি ডিগ্রী অর্জনকারী সকল ছাত্র-ছাত্রীদের উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্টষ্ট্রার দফতর থেকে জানা যায়, সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটরা আগামী ৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) সময়ে স্ব-স্ব বিভাগ হতে কস্টিউম, ব্যাগ ও গিফট সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও গ্র্যাজুয়েটরা সমাবর্তনের দিন (৫ ফেব্রুয়ারি) বিকাল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত স্ব-স্ব বিভাগ হতে মূল সনদ গ্রহণ করবেন। উল্লেখিত তারিখের মধ্যে কেউ সনদ গ্রহণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে মূল সনদ গ্রহণ করতে পারবে।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের একটা অধিকার। শিক্ষার্থীদের অধিকার রক্ষার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় সচেতন। তবে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগীতায় একটি সফল ও পরিপূর্ণ সমাবর্তন উপহার দিতে পারবো বলে আশা করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here