বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরতœ শেখ হাসিনার পাশে কাজ করতে চাই …ফেনী- ৩ আসনের এমপি রহিম উল্লাহ

0
1794

মোহাম্মদ খালিদ রাসেলঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙ্গালী জাতির প্রবর্তক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, (যেখানে থাকবেনা কোন ক্ষুধার্ত মানুষের আহাজারি, থাকবেনা কোন বুক ফাঁটা মানুষের আর্তনাদ, গুমরে কাঁদবেনা সন্তান হারা মা) সেই সোনার বাংলা গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে কাজ করতে চাই। ডিজিটাল বাংলাদেশের রুপকার, উন্নয়নে আপোশহীন নেত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও ফেনী-৩ (সোনগাজী-দাগনভুইয়া)র উন্নয়নে জীবনের প্রতিটি মূহুর্তকে বিলিয়ে দিতে চাই। জাতীর জনকের আদর্শকে বুকে ধারণ করে উন্নয়ণ বান্ধব সমৃদ্ধশালী স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সর্বদাই বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপে ঝাপিয়ে পরব রাজ পথে, অপরাধ বিচিত্রার প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে এসব কথা বলেন ফেনী ৩ আসনের এমপি হাজী রহিমউল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিটি জেলা থানা ইউনিয়নে উন্নয়নের ছোয়া লেগেছে। উন্নয়নই বলছে শেখ হাসিনা কিভাবে দেশের কাজ করছে। বিএনপি-জামাতের সন্ত্রাস জঙ্গীবাদের দেশ এখন উন্নয়নের লাল সবুজের দেশে পরিনত হয়েছে। দেশমাতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালের ঘোষিত কার্যক্রম পুরণ হলে দেশে আর কোন উন্নয়ন বাকী থাকবেনা বলেও জানান এমপি হাজী রহিমউল্লাহ। এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিটি বাঙ্গালীর উদ্দেশ্য ছিল একটি সোনার বাংলা গড়ার তারই পদাঙ্ক অনুসরণ করে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতির মাধ্যমে জনকল্যানে আজীবন নিয়োজিত থাকার জন্যই হাজী রহিমউল্লাহ রাজনীতিতে পদার্পন করেছেন। ঐতিহ্যবাহী হাজী পরিবারের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনে ফেনী ৩ আসনের এমপি হয়ে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুইয়া)র অসহায় ছিন্নমুল ও মানুষের মনের আশা পুরণ করেছেন। রাস্তাঘাট, ব্রীজ, কালভাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়নের হালচিত্র। এলাকার অসহায়, দুস্থ মানুষের পাশে দাড়াচ্ছেন এবং সাহায্য সহযোগীতা করছেন স্বার্থহীনভাবে। এইরকম একটি দায়িত্ববান এবং উপরের পদে থেকে তিনি খুব সহজেই নিজের স্বার্থ অনুযায়ী আখের গোছাতে পারতেন কিন্তু তিনি তা করেন নি। তাই ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুইয়া)র আপামর জনতা তাকে আজীবন শ্রদ্ধাভরে মনে রাখবে বলেও জানান সোনাগাজীর বাসিন্দারা। ফেনী ৩ আসনের সোনাগাজী, দাগনভুইয়া, ১ নং চর লক্ষীগঞ্জ ইউনিয়ন, ২ নং বগাদানা ইউনিয়ন, ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন, ৪ নং মতিগঞ্জ ইউনিয়ন, ৫ নং চড় দরবেশ ইউনিয়ন, ৬ নং চর চান্দিয়া ইউনিয়ন, ৭ নং সোনাগাজী সদর ইউনয়িন, ৮ নং আমিরাবাদ ইউনিয়ন, ৯ নং নোয়াবপুর, ১০ নং ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন এলাকাগুলো ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, স্বল্প সময়ে এমপি হাজী রহিমউল্লাহ জনমনে ঠাঁই করে নিয়েছেন। নি:স্বার্থভাবে তার এই সামাজিক উন্নয়নে খুশি হয়ে এলাকাবাসী তাকে স্বার্থক এমপি হিসেবে দাবি করছেন। শুধু তাই নয়,জঙ্গীবাদ, সন্ত্রাস, দূর্নীতি মুক্ত বাংলা গড়ার লক্ষে বদ্ধ পরিকর এ আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ। তিনি জনকল্যানে যেমন কুসুমের মত কোমল তেমনি সন্ত্রাস দমনে পর্বতের মতো কঠিন। ফেনী ৩ আসনের শান্তিপ্রিয় এলাকাবাসী উন্নয়ন বান্ধব (সোনাগাজীর-দাগনভুইয়া)র উন্নয়ণের কান্ডারী ও অসহায় মানুষের কন্ঠস্বর হাজী রহিমউল্লাহকে বারবার এমপি হিসেবে দেখতে চায়। ফেনী ও সোনাগাজী-দাগনভুইয়ার সচেতন মহলের দাবি, প্রতিটি রাজনীতিবিদ যদি এমপি রহিমউল্লাহর মতো হয় তাহলে বাংলাদেশ একদিন সত্যি সোনার বাংলায় রুপান্তরিত হবে। এলাকাবাসী তাকে প্রতিটি রাজনীতিবিদের জন্য আদর্শ হিসেবে মনে করে। তার সাফল্য সম্পর্কে জানতে ফেনীর-সোনাগাজী দাগণভুইয়ার কিংবদন্তি মাহাপুরুষ, ফেনী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাজী রহিমউল্লাহ মুখোমুখি হলে তিনি অপরাধ বিচিত্রাকে বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। যার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। যিনি না জন্মানে আজ স্বাধীন বাংলা হতো না। নানা চড়াই উৎড়াই পেরিয়ে আজ দেশ বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। দেশ এখন নিরাপদ। যার নেতৃত্বে আমরা আজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ কণ্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে শিখিয়েছেন। তাই আমি জাতির জনকের কন্যার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিমুক্ত, দরিদ্র এবং নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ায় স্বার্থহীনভাবে কাজ করে যেতে চাই। আর সকলকে উদ্দেশ্যে করে বলতে চাই, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। তাই মানুষকে ভালবাসুন, দেশরতœ শেখ হাসিনার উন্নয়নে সহযোগীতা করুণ, সন্ত্রাস,মাদক নির্মূলে সকলে ঐক্যবদ্ধ হউন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here