স্টাফ রিপোর্টারঃ
সম্পদ পাহাড় সমান তবে আচার ব্যবহার আগের মতোই। তাই এলাকার অনেকেই বলাবলি করেন, এক সময়ের কলমিস্ত্রি আজ কোটিপতি হয়েছে। পরের টাকা খেয়ে হঠাৎই আগুর ফুলে কলাগাছ হয়ে গেছে। নাম জিজ্ঞেস করতেই হরহর করে বলে উঠলেন কলমিস্ত্রি আনোয়ার। অপরাধ বিচিত্রায় সংবাদ প্রকাশিত হলে এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসী বলছে, যে অণ্যায়কারী তার সাজা অবধারিত। আমরা অপরাধ বিচিত্রায় এ ধরনের রিপোর্ট আরো দেখতে চাই। পাঠকের অনুরোধে আবারো মুখোশ পরা আনোয়ারের মুখোশ উন্মোচনে এবারের প্রতিবেদন সম্পূর্ণই এলাকার সাধারণ মানুষের বক্তব্য দিয়ে গুছানো। যে কলমিস্ত্রি আনোয়ারের বিরুদ্ধে কথা বলবে তার উপর নেমে আসে নানামূখী ভোগান্তি। থানায় দেয়ার হুমকিও দেয়। তাই নাম প্রকাশে অনিচ্ছুক মিজমিজি তেরা মার্কেট এলাকার বাসিন্দারা জানান, সরকারের গ্যাস চুরি ও কর ফাঁকি দিয়ে কলমিস্ত্রি আনোয়ার আজ সমাজের কোটিপতি বনে গেছে। তার সম্পদের তদন্ত দুদককে করার দাবি এলাকাবাসীর।
দুদকও বলছে এ ধরনের অপরাধীর বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা
মিজিমিজি তেরা মার্কেট এলাকার বিতর্কিত ব্যক্তি, চুনা কারখানার গ্যাস ও সরকারের ধার্যকৃত কর ফাঁকি দিয়ে কোটি টাকার মালিক বনে যাওয়া এলাকাজুড়ে কল মিস্ত্রি নামে এক নামে পরিচিত আনোয়ার ইসলাম। শিল্পাঞ্চল খ্যাত সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকার বাসিন্দা আনোয়ার ইসলামের এক সময় ঘরে নুন নিতে পান্তা ফুড়াতে। হঠাৎই তিনি সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাকি দিয়ে আঙ্গুর ফুলে কলাগাছ বনেগেছে। তেরা মার্কেটের এক স্থানীয় বাসিন্দা সাংবাদিকেদের বলেন, এক সময়ের সাধারণ একজন কল মিস্ত্রি আনোয়ার মিজমিজি সিআইখোলা এলাকায় মেসার্স জাজিরা লাইমস নামক চুনা কারখানা দিয়ে টাকা গ্যাস চুরি ও ভ্যাট ফাঁকি দিয়ে রাতারাতি শত শত কোটি টাকার মালিক বনেগেছে। সরকারের টাকা মেরে দিনের পর দিন পকেট ভারি করে আনোয়ার কল মিস্ত্রি থেকে আজকের ব্যবসায়ী আনোয়ার সেজেছে। বুদ্ধিমান আনোয়ার বেসকারি কারা পরিদর্শকের কর্মী সেজে সমাজের কাছে আজ নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করছে। শুধু তা করে খ্যান্ত হননি কল আনোয়ার, নাসিকের ১ নং ওয়ার্ড মিজমিজি তেরা মার্কেট এলাকায় সরকারি জমিতে নিজের আলিশান বাড়ি নির্মাণ করে এলাকাবাসীকে চমক লাগিয়ে দিয়েছে। অনুসন্ধানে জানাযায়, নামে বেনামে শত শত কোটি টাকার শিপ সম্পদ রয়েছে আনোয়ারের। বুদ্ধিমান এই আনোয়ার ইতিপূর্বে নারায়ণগঞ্জ- ৪ এর সংসদ সদস্য একে এম শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদ ই্য়াসিন মিয়ার ছবি লাগিয়ে পাড়া মহল্লায় পোষ্টার ছাপিয়ে এমপির লোক সেজে সমাজের সাধারণ মানুষদের ধোকা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী। তাই এ ধরনরে মুখোশপড়া অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সিদ্ধিরগঞ্জের সচেতন মহলের।
অচিরেই ব্যবস্থা নেয়া হচ্ছে-দুদক সিদ্ধিরগঞ্জে কলমিস্ত্রী থেকে কোটিপতি কে এই আনোয়ার
Advertisement
Advertisement

