ফের গ্রেফতার ৩৮ মামলার আসামি বহুমুখি প্রতারক শামসুদ্দোহা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 59013

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (59013, 'post_views_count', '0')

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (59015,59016) ORDER BY meta_id ASC

আরিফুল ইসলাম | ঢাকা : অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে সর্বশান্ত করেছেন  এস এম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব (৪৫)  । চাকরির প্রলোভন, সরকারি দপ্তরে তদবির, জমি বিক্রি, বিদেশি প্রজেক্ট দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে শত কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন ৩৮ মামলার আসামি শামসুদ্দোহা ।

Advertisement

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে রাজধানীর শাহআলী থানার মিরপুর-১ এলাকা থেকে শামসুদ্দোহাকে গ্রেফতার করে র‌্যাব-৪। 

বুধবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরে র‍্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। 

তিনি জানান,বহুমুখি এই প্রতারকের আসল নাম এস এম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব (৪৫) । তবে কখনো নেহাল চৌধুরী কখনো আদিল কখনো অনিক কখনো কায়সার বা দোহাসহ হরেক নামে পরিচিতি। ডব্লিওএও গ্রুপ অব কোম্পানি খুলে বসেন বারিধারায় । সেখানে বসেই সামিট গ্রুপসহ বিভিন্ন সোলার পাওয়ার প্লান্ট প্রজেক্টের ঠিকাদার কোম্পানির পরিচয়ে শুরু করেন বহুমুখি প্রতারণা ।

আসামী এস এম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব

শামসুদ্দোহার একাধিকবার  গ্রেফতারের বিষয়ে তিনি বলেন , ব্যাংকের চেক জালিয়াতিসহ বিভিন্ন প্রতারনার কারণে এর আগে আটবার কারাগারে যান এই প্রতারক । ৩৮ মামলার আসামী এবং তিন মামলার পরোয়ানাভুক্ত আসামী শামসুদ্দোহা রাজধানীর বারিধারাতেই ছিলেন বহাল তবিয়তে । প্রতারণার পর শুধু অফিস পাল্টে ঘুরে ফিরে রয়েছেন বারিধারাতেই।

শামসুদ্দোহা’র উত্থানের বিষয়ে তিনি বলেন, এসএম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লবের জন্ম পাবনা জেলার চাটমোহর থানাধীন ফৈলজানা গ্রামে । পঞ্চম শ্রেনী পড়ুয়া শামসুদ্দোহা  শ্রমিক হিসেবে  দক্ষিণ কোরিয়া পাড়ি দেন । ইংরেজি ও কোরিয়ান ভাষা বেশ ভালভাবে রপ্ত করেন। নিজেকে বিবিএ পাশ দাবি করলেও ঘুরেন ভূয়া সার্টিফিকেট নিয়ে ।  নিজের নাম রাখেন “লি সান হো (Lee San Ho)”। কোরিয়ানদের সাথে প্রতারণা করে বাংলাদেশে এসে বিভিন্ন কোরিয়ানদের ট্যুর গাইড হিসাবে কাজ করেন । এ সুযোগে সে বারিধারা ডিওএইচএস এলাকায় নাম সর্বস্ব WAO Group of Company, খুলে চাকরির প্রলোভন , সরকারি দপ্তরে তদবির, বিদেশি প্রজেক্ট দেখিয়ে শুরু করেন প্রতারণা।  সরকারি খাস  জমি , অন্যের জমি নিজের নামে ভুয়া দলিল সম্পাদনের মাধ্যমে  বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন । তার মালিকানাধীন ডব্লিওসিও(DREDGING COMPANY LTD), ডব্লিওএও(WAO POWER PLANT LTD), SOLAR PANEAL LTD ও ANGEL SERVICE LTD নামে চারটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে।

ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে মোজাম্মেল হক বলেন, নতুন নতুন ভূয়া  প্রজেক্টে শেয়ার দেওয়ার নামে ধনী ব্যক্তি, অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তাদের কষ্টার্জিত অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতো।

ছবি সংগৃহীত

তার তিন স্ত্রী-র দ্বারা নারীদের সাথে অশ্লীল ছবি-ভিডিও তুলে ব্লাকমেইল করে টাকা আদায় করতেন। এছাড়াও সে কম বয়সী ছাত্রী , স্বামী পরিত্যক্তা নারীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ শারিরীক সম্পর্ক গড়ে ভিডিও করে রাখতো। পরবর্তীতে এসব নারীদের দিয়েই বিত্তবান ব্যক্তির সাথে রাত্রিযাপনের সুযোগ করে দিয়ে বড় বড় কাজ হাতিয়ে নিতো । এই প্রতারক এঞ্জেল সার্ভিসেও নারীদেরকে কাজ করতে বাধ্য করতো।

 সরকারি বেসরকারি বড় বড় প্রজেক্ট পাওয়ার জন্য অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাদের ব্যবহার করে বিভিন্ন অফিস এবং প্রতিষ্ঠানে লিঁয়াজো মেইনটেইন করতো।

প্রতারণায় হাতিয়েছে বিদেশী প্রজেকক্ট ও কোম্পানির নাম কখনো WAO, কখনও Power Plant Service বলে প্রচার করতো। এই প্রতারণাকে কাজে লাগিয়ে  সম্প্রতি বিদেশি কোম্পানির একটি প্রজেক্টও হাতিয়ে নিয়েছে । চতুর  এ প্রতারকের WAO নামক কোম্পানির ওয়েবসাইটে তার প্রোফাইল  দেখে বুঝার উপায় নেই যে তিনি আসলেই একজন প্রতারক। ভুক্তভোগী মানুষেরা তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা করে । যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন মামলার ৩৮টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে । এছাড়াও তার বিরুদ্ধে থানায় প্রতারণা সংক্রান্ত অসংখ্য জিডি ও অভিযোগ রয়েছে।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) আরও বলেন, গ্রেফতার শামসুদ্দোহা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন । এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। প্রতারিত অসংখ্য ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের মধ্যে ১০/১২ জন প্রতারক দোহার বিরুদ্ধে মামলা করার প্রস্ততি গ্রহণ করছেন । যারা মামলা করতে ইচ্ছুক, র‌্যাব-৪ তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে প্রস্তুত । তার ব্যাংক, নগদ কিংবা পাচার হওয়া টাকার হদিস খতিয়ে দেখতে সিআইডি’কে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here