দুমকিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0
1557

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিতস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা  ১৮মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর-রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার ভুমি আল-ইমরান, অফিসার ইনচার্জ মেহেদী হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম,

Advertisement

উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন, ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক , সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here