প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

12
749

লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ১২টি গাড়ি ও ৮০ জন কর্মী কাজ করছে। লন্ডন ফায়ার ব্রিগেড একথা জানিয়েছে।

Advertisement

খবরে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে ডাজেনহাম এলাকার হিওয়েট রোডের একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় বিদ্যালয়ের ভিতরে কেউ ছিল কিনা তা জানা যায়নি। এক তলা ভবনের প্রায় অর্ধেকই আগুনে পুড়ে গেছে। সেখানে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here