নৌকাডুবিতে ২ শিশু নিহত, অসুস্থ ২০

0
592

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বেমালিয়া নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে দুই শিশু নিহত ও অন্তত ২০ জন অসুস্থ হয়েছে। নিহতরা হলো- নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের গুলজার মিয়ার ছেলে আলভি (৬) ও কুলিকুন্ডা গ্রামের সরাজ খানের ছেলে ইমতিয়াজ (৫)।

Advertisement

সোমবার রাতে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করেছে। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে বিকেল ৫টায় চাতলপাড় ধানতলীয়া গ্রামের মধ্যবর্তী স্থানে বেমালিয়া নদীতে দেড় শতাধিক যাত্রী নিয়ে যাত্রীবাহী এই নৌকাটি ডুবে যায়। সরাইল উপজেলার মিনি কক্সবাজারখ্যাত ধরুন্তি ঘাট থেকে পাগলা মাঝির নৌকাটি কচুয়ার উদ্দেশে ছেড়ে এসে ধানতলীয়া এলাকায় পৌঁছলে অতিরিক্ত স্রোতের কারণে নোকাটি এই দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে নৌকার যাত্রী ও স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত মালামাল এবং যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আবু জাফর বলেন, পুলিশ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেছে। বিশেষ করে প্রয়োজনীয় চাতলপাড় পুলিশ ফাঁড়ির কর্তব্যরত অফিসার ও পুলিশ সদস্যরা রাতভর কাজ করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here