প্রাণনাশের হুমকি: লক্ষীপুর জেলা আ’লীগের সহ-সভাপতির বিরুদ্ধে সাংবাদিকের মামলা

0
1657

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
পত্রিকায় দূর্নীতির সংবাদ প্রকাশেরে জেরে দৈনিক ভোরের ডাকের চন্দ্রগঞ্জ প্রতিনিধি সাহাদাত হোসেন দিপুকে প্রাণনাশের হুমকির ঘটনায় মামলা হয়েছে। সোমবার দুপুরে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সাহাদাত হোসেন দিপু বাদী হয়ে লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মান্দারি ইউপি চেয়ারম্যান ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহিমের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন। এদিকে সাংবাদিক সাহাদাত হোসেন দিপুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোমবার সন্ধায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিককে প্রাণনাশের হুমকিদাতা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহিমকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
স্থানীয় সাংবাদিকরা জানান, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু সম্প্রতি মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বিষয়ে ভোরের ডাক পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। উক্ত সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ৯ জুন রাতে সাংবাদিক সাহাদাত হোসেন দিপুকে একা পেয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম তাকে অশ্ল¬ীল ভাষায় গালমন্দ, হাত-পা ভেঙ্গে দিয়ে হত্যার হুমকিসহ নানা ধরণের হুমকি ধমকি দেন। ঘটনাটি অন্যান্য সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সাংবাদিক নেতৃবৃন্দ বিষয়টি জেলা পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনকে অবহিত করেন।
এদিকে সাংবাদিক সাহাদাত হোসেন দিপুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এই প্রতিবাদ সভায়  বিভিন্ন অনলাইন, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, দৈনিক কালের প্রবাহ পত্রিকার সম্পাদক কাজী মাকছুদুল হক, সাবেক সভাপতি কবির আহম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মঞ্জু, সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, জামশেদ হিমেল, আনোয়ার হোসাইন, রাকিব হোসেন আপ্র প্রমূখ। এ সময় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে কেউ পার পাবেনা।
খোঁজ নিয়ে জানা গেছে, এই ইউপি চেয়ারম্যান মিজানুর রহিমের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। একই ইউনিয়নের মান্দারী বাজারে পান ব্যবসায়ীদের কাছ থেকে ইজারার টোল আদায় করতে গেলে ইজাদার ও যুবলীগ নেতা শেখ হারুনের কাছে চেয়ারম্যান মিজানুর রহিম শতকরা ৫০ টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগি শেখ হারুন। শেখ হারুন অভিযোগ করেন, মান্দারী বাজারের পাইকারী পান হাটায় মাসে প্রায় ৪০ লাখ টাকার পান ক্রয়-বিক্রয় হয়। অভিযোগ রয়েছে, সরকারি অনুমোদন ছাড়াই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাইকারী পান ব্যবসায়ী মামুনসহ ২০/৩০ জন অবৈধ সেড ও আড়ৎ তৈরী করে চেয়ারম্যান মিজানুর রহিমকে ব্যক্তিগত সুবিধা দিয়ে দিব্ব্যি ব্যবসা করে যাচ্ছেন।
এ ব্যাপারে লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মান্দারি ইউপি চেয়ারম্যান ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহিমের সাথে আলাপ করলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, হুমকি নয়, দিপুকে আমি বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম। তারা বিষয়টি ভিন্ন ভাবে নেওয়ায় মানে আমার মাথায় আসছেনা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here