উজিরপুরে ১৮ বছর পরে জাতীয় পার্টির কমিটি গঠন সভাপতি-এইচ.এম মিজানুর রহমান ও মহাসচিব-জাহাঙ্গীর হোসেন বাচ্চু

0
1563

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে দীর্ঘ ১৮ বছর পরে জাতীয় পার্টি (এরশাদ) গ্র“পের ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ এইচ.এম মিজানুর রহমানকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরকে মহাসচিব নির্বাচিত করা হয়। রবিবার বিকাল ৫টায় মহিলা কলেজ সভাকক্ষে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ মহসিনুল ইসলাম হাবুল। যুগ্ম আহবায়ক এ্যাডঃ এম.এ জলিল, রফিকুল ইসলাম গফুর, সদস্য সচিব জসিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। কাউন্সিল অধিবেশন শেষে অধ্যক্ষ এইচ.এম মিজানুর রহমান-সভাপতি, মোঃ জাতাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরকে-মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী আহম্মেদ মোল¬া, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ খান, যুগ্ম সম্পাদক আকবর হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা বিন্দু রায়, প্রচার সম্পাদক কার্তিক চন্দ্র পালসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here