প্রসঙ্গ ইশরাকের নামাজ

0
217

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

Advertisement

আরবী ইশরাক শব্দের অর্থ আলোকিত হওয়া। সূর্য উঠার পর পৃথিবী আলোকিত হয় বলে যে নামাজের ইঙ্গিত বিভিন্ন হাদীসে পাওয়া যায় মাওলানা দের পরিভাষায় তার নাম সালাতুল ইশরাক।

অথচ এ নামাজের নামের সাথে ইশরাক শব্দ টি পৃথিবীর কোন হাদীসে পাওয়া যায় না।এ নামটি মাওলানা দের  তারাবীর নামাজের মত বানানো।

সাধারণত সূর্য উঠার পর ৫/১০ মিনিটের মধ্য ইশরাক নামাজ পড়লে হবে না। ২০/২৫ মিনিট পর পড়তে হবে। এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ন।

এ নামাজের ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাঃ বলেছেন ফজর নামাজ পড়ার পর যে ব্যক্তি তার ঐ নামাজের জায়গায় বসে থাকবে যতক্ষন না সে দু রাকাত নামাজ পড়ে এবং ভালো কাজ ছাড়া বাজে কথা না বলে তার গুনাহ মাফ করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার চেয়েও বেশী হয়।

আবু দাউদ, মিশকাত ১১৬ পাতা।

রাসুলুল্লাহ সাঃ বলেছেন যে ব্যক্তি সূর্য উঠার ২০/২৫ মিনিট পর ভালো করে ওযু করে দু রাকাত নামাজ পড়ে  তার গুনাহ মাফ করে দেয়া হয়।কিংবা সে ঐরুপ নিষ্পাপ হয়ে যায় যখন তার মা তাকে জন্ম দেয়।

হাদীস সুসনাদে আহম্মদ , দারিমী ৭ম খন্ড ৫৭৬ পাতা।

অন্য হাদীসে আছে রাসুলুল্লাহ সাঃ বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। তারপর সে ওখানে বসে বসে আল্লাহর যিকর করে যতক্ষন না সূর্য উঠে। তার পর দু রাকাত নামাজ পড়ে। তা জন্য একটি পূরা হজ্বের ও ওমরার সওয়াবের সমান নেকি হয়।

হাদীস তির মিযি ১ম খন্ড ৭৬ পাতা।

বন্ধু রা এই ফজিলত পূর্ন নামাজটি তোমারা আদায় করার চেস্টা করিও, সকলের সুস্বাস্হ্য কামনা করি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here