নামাযের সময় হলে অযুর জন্য পানি তালাশ করা

0
186

নামাযের সময় হলে অযুর জন্য পানি তালাশ করা

Advertisement

১৭০। হাদীস : হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে দেখেছি, এক সফরে আসরের নামাযের সময় হলে লোকেরা পানি খোঁজ করতে আরম্ভ করলেন, কিন্তু তারা কোথাও পানি না পেয়ে অবশেষে রাসূলুল্লাহ (সঃ)-এর খেদমতে একটি পাত্রে করে সামান্য অযুর পানি নিয়ে আসলেন। অতঃপর রাসূলে পাক (সঃ) উক্ত পাত্রে স্বীয় হাত মোবারক রাখলেন আর উপস্থিত লোকদেরকে আদেশ করলেন, তোমরা এ পাত্রের পানি দ্বারা অযু করতে থাক। হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, আমি দেখতে পেলাম, হুযুর (সঃ)-এর অঙ্গুলির নীচ থেকে পানি উথলে উঠছে। এমনকি ঐ পাত্রের পানি দ্বারা উপস্থিত সবাই অযু করে নিলেন (বর্ণিত আছে, তখন উপস্থিত লোকদের সংখ্যা প্রায় ৮০-এর মত ছিল)।

১৭১। হাদীসঃ ইবনে সিরীন (রঃ) থেকে বর্ণিত, আমি একদা আমার বান্দীকে বললাম, আমার কাছে রাসূলুল্লাহ (সঃ)-এর একখানা চুল মোবারক আছে, যা হযরত আনাস (রাঃ) অথবা তাঁর বংশধরদের থেকে আমার কাছে পৌঁছেছে। অতঃপর তিনি বললেন, দুনিয়া অথবা দুনিয়ার যাবতীয় বস্তু হতে আমার কাছে উক্ত চুল মোবারক অতি প্রিয়।

১৭২। হাদীস: হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) ‘হলক’ (মাথা মুণ্ডানো) করবার পর হযরত ‘আবু তালহা’ প্রথম ব্যক্তি, যিনি হুজুর (সঃ)-এর চুল মোবারক গ্রহণ করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here