ষ্টাফ রিপোর্টার :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে বংশী নদী থেকে বালু লুট কোন ক্রমেই থামছে না। জানাগেছে,ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা চাঁনখালী বংশী নদীতে দিনে ও রাতে বালুদস্যুরা নদী থেকে ড্রেজারুু দিয়ে বালু উত্তোলন করে ট্রাক যোগে লুট কোন ক্রমেই থামছে না। উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকতা ও কর্মচারীদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে প্রকাশ্যে দিনে ও রাতে হাজার হাজার ঘন ফুট বালু লুট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই বালুদস্যু চক্রটি।
এই বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্বে কোন ব্যাক্তি প্রতিবাদ করার শাহস পাচ্ছে না ভয়ে। এই বালুদস্যুদের সাথে এ, প্রতিনিধির কথা তারা বলেন, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে আমরা ড্রেজারু দিয়ে বালু উত্তোলন করে ট্রাক যোগে বালু বিক্রি করছি । পত্রিকায় সংবাদ প্রকাশ হলে আমার কিছুই হবে না কারন আমাদের গডফাদার আছে, তার হাত অনেক লম্বা । বংশী নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু লুটের ব্যাপারে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউ এন ও আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন , প্রশাসনের ছত্রছায়ায় কিছু স্পেশাল ব্যাক্তি বংশী নদীতে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু লুট করছে । দীর্ঘ দিন ধরে বালু লুট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র । বংশী নদীতে বালু লুট নিয়ে এলাকাবাসী ও বালু লুটকারীদের মধ্যে চলছে চরম উত্তেজনা ও থম থমে ভাব । যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্যের আশংকা রয়েছে ।

