পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণ ৬ মাসের মধ্যে

0
900
laber law

তৈরি পোশাকশিল্প শ্রমিকদের জন্যে সরকার মজুরি বোর্ড ঘোষণা করেছে। এই বোর্ড আগামী ৬ মাসের মধ্যে শ্রমিকদের বেতন নির্ধারণ করে সুপারিশ করবে। আগামী ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হবে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।

Advertisement

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি থাকবেন সিদ্দিকুর রহমান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন শামসুন্নাহার ভূইয়া। বোর্ডের স্থায়ী সদস্যদের মধ্যে থাকবেন চেয়ারম্যান সাবেক জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম। এছাড়াও সদস্যদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধি থাকছেন কাজী সাইফুদ্দীন আহমদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি থাকছেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু। কমিটির নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান প্রমুখ। এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার। সেসময় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা। শ্রম ও আইন অনুযায়ী ৫ বছর পর শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করার কথা রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here