ট্রলিচাপায় ছাত্রীর প্রান গেল

0
567

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রলিচাপায় চম্পা মণ্ডল নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

Advertisement

তিনি খুলনার দাকোপ উপজেলার ডালিয়াখালী গ্রামের সুদেব মণ্ডলের মেয়ে। এ খবর পেয়ে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঘোনাপাড়ায় মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় অসংখ্য যানবাহন  সড়কের দুই পাশে আটকা পড়ে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, বিশ্ববিদ্যালয়ের শীতের ছুটিতে চম্পা গ্রামের বাড়িতে যান। শনিবার (১৩ জানুয়ারি) ছুটি শেষে হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু। ক্লাসে যোগ দিতে খুলনা থেকে বাসে করে চম্পা ঘোনাপাড়া আসেন। বাস থেকে নামার পর একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here