পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের জন্য ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22128

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22128, 'post_views_count', '0')

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছ্বল সন্তানদের শিক্ষা বৃত্তি বাবদ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ৫ লক্ষ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি (৩০ মে ২০১৮) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল ডিভিশনের ডেপুটি কমিশনার মোঃ আনোয়ার হোসেন পিপিএম (বার) এর নিকট এ চেক হস্তান্তর করেন।

Advertisement

 

এ সময় ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সচিব মোঃ মাহমুদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল ডিভিশনের এডিশনাল ডেপুটি কমিশনার এস. এম. শিবলি নোমান, মতিঝিল জোনের এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মিশু বিশ্বাস এবং পল্টন মডেল থানার ওসি মোঃ মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here