পিরোজপুরের কাউখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

0
1190

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র পিরোজপুর জেলার কাউখালী বাজারে ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Advertisement

কাউখালী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আ ফ ম শাজাহান ফিতা কেটে এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. আব্দুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, জেলা পরিষদ সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতি, সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সমাজসেবক মৃদুল হাসান সুমন ও আব্দুল লতিফ খসরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও রাজাপুর শাখাপ্রধান মো. নূর-ই-আলম জিয়া। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথির ভাষণে বলেন, গ্রাম-গঞ্জের মানুষের সুবিধার্থে প্রত্যন্ত অঞ্চলে সুদবিহীন শরী‘আহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কাজ করছে। এ কেন্দ্রের মাধ্যমে ব্যাংকের সকল ধরণের হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিট্যান্স-এর অর্থ প্রদান, ইউটিলিটি বিল গ্রহণ, ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স অনুসন্ধান, ডেবিট ও খিদমাহ্ কার্ডের আবেদন গ্রহণ, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগে আবেদন গ্রহণসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নানাবিধ গ্রাহকসেবা প্রদান করা হবে। তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here