কোটি টাকা মূল্যের নয়’শ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
855

ঢাকার সাভারের আমিন বাজার থেকে প্রায় কোটি টাকা মূল্যের নয়’শ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটককৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার নবাব (৩৩) এবং শফিক (৩২)। নবাব সরাসরি ভারত থেকে হেরোইন এনে সাভারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমান হেরোইন ঢাকায় ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকার ইউনিয়ন পরিষদের কাছ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৯’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here