পিতার হাতের ৪ টি আঙ্গুল কেটে দিয়েছেন সন্তান

0
591

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়ায় সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার পিতার হাতের ৪ টি আঙ্গুল কুপিয়ে কেটে দিয়েছেন সন্তান মোফাজ্জল হোসেন। পুলিশ তাকে আটক করে আজ শনিবার আদালতে প্রেরণ করেছে।

Advertisement

জানা যায়, ফুলপুর উপজেলার বালিয়া গ্রামে গতকাল বিকালে পিতা আলতাব হোসেনের সাথে সম্পদের বন্টন নিয়ে কথা কাটাকাটি হয় ছেলে মোফাজ্জল হোসেনের (৩৫)। কথা কাটাকাটির এক পর্যায়ে মোফাজ্জল হোসেন ক্রুদ্ধ হয়ে পিতা আলতাব হোসেনের হাতের ৪টি আঙ্গুল কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেন। এ ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ মোফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে পিতা আফতাব উদ্দিন বাদি হয়ে ছেলে মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এলাকার লোকজন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে মোফাজ্জলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোফাজ্জল হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here