পাতানো ফাঁদে পা দিবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ – চরমোনাই পীর

0
365

বিশেষ প্রতিনিধিঃ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে, নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দিবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Advertisement

চরমোনাইর বাৎসরিক ঐতিহাসিক মাহফিলে আজ শুক্রবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুরের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

তিনি বলেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম (রহ.) কখনো অন্যায়ের সামনে মাথা নত করেনি। যত বড় বাঁধার পাহাড় নেমে আসুক না কেন সত্যের পথ থেকে তিনি কখনো বিচ্যুত হননি। আমরাও অন্যায়ের সাথে কখনোই আপোষ করবো না ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বস্তুবাদী রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী তৈরীর কারখানায় পরিণত হয়েছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে আদর্শিক জনশক্তি উৎপাদনে নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদের শ্লোগান হচ্ছে “সাহাবাদের জীবনাদর্শ অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন”। তাই সাহাবাদের চরিত্রে মানব জীবন গঠন করার লক্ষ্য-উদ্দেশ্য থেকে কখনোই দূরে সরা যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্যান্য সংগঠনে নেতৃত্ব প্রদানের পূর্বের যোগ্যতা হিসেবে দেখা হয় কে কত সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত, কে কেন্দ্র দখল করে কত শক্তিমত্তার সাথে পেশী শক্তি প্রদর্শন করতে পারবে, চাঁদাবাজি ও মাদকের সাম্রাজ্য গঠন করতে পারবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্ব প্রদানের পূর্বে যাচাই করা হয় এলেম এবং আমল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় আদর্শিক নৈতিক শিক্ষা সিলেবাস প্রণয়নে সচেতন ভূমিকা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে।সে সাথে সমাজসেবা ও দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, সংসদ নির্বাচনে নায়ক, গায়ক ও খেলোয়াড়দের নমিনেশন দিয়ে জাতীয় সংসদকে তামাশার মঞ্চে পরিণত করেছে জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের নাটক মঞ্চস্থ করার যে পাঁয়তারা তা ছাত্র-জনতা কোনভাবেই সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নেতৃত্বে জুলুমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে ঐক্যবদ্ধ সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে।উক্ত সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সাকি, লোকমান হোসেন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মানসুর আহমাদ সাকী, নূরুল বশর আজিজী, ইবরাহীম হুসাইন মৃধা, সিরাজুল ইসলাম, মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, শিব্বির আহমদ, শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, আল আমিন, ইমরান হোসাইন নূর, গাজী মুহাম্মাদ আলী হায়দার, হোসাইন আহমেদ, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মাদ ইব্রাহিম খলিল ও সাব্বির আহমাদ প্রমূখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here