পাঁচ লাখ মেট্রিক টন লবন আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

4
1867

ঢাকা ঃ ২১ আষাঢ় (০৫ জুলাই)  ঃ
দেশের অভ্যন্তরিন চাহিদা মিটাতে লবনের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ০৫(পাাঁচ) লাখ মেট্রিক টন ক্রুড লবন আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। লক্ষ্যমাত্রার তুলনায় দেশে লবন উৎপাদন কম হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কয়েকদিনের মধ্যে এ লবন আদমানি করা হবে এবং শিঘ্রই এ সংক্রান্ত এসআরও জারি করা হবে।
ভোজ্য লবনের সরবরাহে ঘাটতি বা মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য ভোক্তাদের স্বার্থে সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার কর্তৃক নির্ধারিত আমদানি কারকগণ এ লবন আমদানির করতে পারবেন। আয়োডিন যুক্ত ভোজ্য লবনের উপযুক্ত মান নিশ্চিত করে লবন বাজার জাত করতে হবে। একই পদ্ধতিতে গত বছর দুই দফায় মোট ২.৫ লক্ষ মেট্রিক টন ক্রুড লবন আমদানি করেছে সরকার।
শিল্প মন্ত্রণালয়ের হিসাব মতে এ বছর দেশে লবনের চাহিদা ১৫.৭৬ লক্ষ মেট্রিকটন, এর বিপরীতে দেশে লবন উৎপাদন হয়েছে ১৩.৬৪ লক্ষ মেট্রিক টন। হিসাব মতে ঘাটতি ২.১২ লক্ষ মেট্রিক টন। ঘুর্ণিঝড় মোরা’য় এবং বৃষ্টিার কারনে লবন উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ০৫(পাাঁচ) লাখ মেট্রিক টন ক্রুড লবন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান আমদানি নীতিতে লবন আদমানি নিষিদ্ধ। দেশের মানুষের প্রয়োজনে উল্লিখিত বিধান সাময়িক ভাবে স্থগিত করে এ লবন আমদানি করা হচ্ছে। দেশের চাহিদা মোতাবেক লবন উৎপাদনের জন্য লবন চাষিদের সরকার সবসমই উৎসাহ প্রদান করে আসছে। লবন আমদানির ক্ষেত্রে দেশের লবন উৎপাদনকারিদের স্বার্থ রক্ষা করা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here