অপরাধ বিচিত্রা ডেস্ক: মাগুরা জেলা পরিবার পরিকল্পনা অফিসে অফিস সহকারী মোঃ নিজাম উদ্দিন ভুয়া ঠিকানা ব্যবহার করে ২৪ বছর যাবত চাকুরি করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তার পিতার নাম মোঃ গোলাম সরোয়ার মন্ডল, গ্রাম: রামনগর, ইউনিয়ন: হাজরাপুর, উপজেলা: মাগুরা সদর, জেলা: মাগুরা। অভিযোগে প্রকাশ, তিনি ১৯৯৩ সনে রাজশাহী জেলার ভুয়া ঠিকানা দিয়ে জালজালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে প্রতারনার মাধ্যমে নিন্মমান সহকারী তথা মুদ্রাক্ষরিক (বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) পদে চাকুরি নিয়ে প্রায় ২৪ বছর ধরে ঠিকানা গোপন করে চাকুরি করে আসছেন। তার নিয়োগ আদেশ নং প্রশা-৪/১আর-১৬/৯২/২৭৪২ তারিখ ১/৯/৯৩। উক্ত আদেশের ২০ নং ক্রমিকে তার নাম আছে। নিজাম উদ্দিন প্রতারনার মাধ্যমে রাজশাহী জেলার গ্রাম মেহেরচন্ডি, ডাকঘড় থরথরি, থানা: মতিহার, জেলা রাজশাহী ঠিকানা ব্যবহার করে চাকুরি নিয়েছে। এই ঠিকানায় তার কেউ কোনদিন ছিল না। এই ব্যপারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), বিভাগীয় পরিচালক, খুলনা বিভাগ, জেলা প্রশাসক, মগুরা বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছিল সংক্ষুদ্ধরা। কিন্তু অদ্য পর্যন্ত এ ব্যপারে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এই ব্যাপারে অফিস সহকারী মোঃ নিজাম উদ্দিনের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করে তার বক্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
