পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার হয়েছেন নায়িকা রাকা

0
1090

ঘটনাটা বেশ অন্যরকম। পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার হয়েছেন ঢালিউডের নায়িকা রাকা। সে ঘটনার বিস্তারিত তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। সঙ্গে পোস্ট করেছেন আহত অবস্থার কয়েকটি ছবি। স্ট্যাটাসে রাকা লিখেছেন, এইভাবে নির্যাতন করেছে শাহীনের পরিবারের সদস্যরা ও তার বৌ।

Advertisement

শাহীনকে কয়েকদিন মোবাইলে পাইনি, খুঁজতে গিয়েছিলাম তাই ওরা মেরে আমার এই হাল করেছে। শাহীনের বড় মেয়ে আমাকে বটি দিয়ে মারতে এসেছিল। রাকার পোস্ট থেকে আরো জানা যায়, শাহীন নামের ওই ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান তিনি। শাহীন তার অশান্তির কারণে পরিবার থেকে সরে আসবেন এমন শর্তেই নাকি রাকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গতকাল রাতে ফেসবুকে রাকা বিস্তারিত লিখেছেন। তিনি লিখেছেন, আমার আব্বু নেই, তাই আমি পুলিশের কাছে না গিয়ে ফেসবুকেই আপনাদের জানিয়ে দিলাম। ভালোবেসে এই প্রতিদান পেলাম। সত্যি আজ যা হয়েছে শাহীনের প্ল্যানিং-এ হয়েছে। আমাকে সিড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অর্ধেক গিয়ে আটকে না গেলে আমি মারা যেতাম হয়তো। শাহীন এক বছর আগে আমার পেছনে ঘুরে ঘুরে বিয়ে করার প্রমিজ করে আমাকে কনভিন্স করেছে। নিজের বৌ-মেয়ে সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। বলেছে সে সুখী নয়, মায়া হয়েছিল। তাই ভালোবেসেছিলাম। এটাই আমার অপরাধ? রাকা বিশ্বাস শাহীন নামের ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত লিখেননি। তার সঙ্গে যোগাযোগ করার করার চেষ্টা করা হলে তার সেলফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, ঢালিউডের নবাগতা নায়িকা রাকা বিশ্বাস। কিছুদিন আগেই একটি ছবি মুক্তি পেয়েছে তার। তিনি চুক্তিবদ্ধ রয়েছেন আরো কয়েকটি ছবিতে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here