জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর-এমপি কিরণ

0
838

ইয়াকুব নবী ইমন:
নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সরকার নাগরিক সেবা দোরগোড়ায় পৌছে দিতে নিরলস ভাবে কাজ করছে। জেলা-উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই সরকারের আমলে স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে এমপি কিরণ আরো বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি বুধবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্যা। অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনসারী ও চৌমুহনী পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here