পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাস কর্তৃক জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
630

পটুয়াখালী প্রতিনিধি:হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ১০১ তম জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পটুয়াখালীতে শেখ হাসিনা সেনানিবাসে নানা কর্মসূচি পালন করেছে।১৭ মার্চ বুধবার  দিবসটি উপলক্ষে সকাল ৭টায় সেনানিবাস ক্যাম্পাসে বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন ৭পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মাদ জিয়াউর রহমান এনডিসি,পিএসসি,জিওসি। পরে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনাদর্শ/বানী/মূল্যবান উক্তি ও কর্মময় জীবনের চিত্র সম্বলিত ব্যানার ,প্ল্যাকার্ড ও ফেস্টুন সহকারে  শেখ হাসিনা ক্যাম্পাস থেকে  এক বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Advertisement

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় শেখ হাসিনা সেনানিবাসের সকল অফিসার,জেসিও,বিভিন্ন পদবীর সৈনিকগণ এবং বেসামরিক ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here