পটুয়াখালীতে বরিশাল বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
590

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুবর্ণজয়ন্তী ও জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বরিবার (১৪মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম,  জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান,

Advertisement

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, গোলাম সরোয়ার, প্রেসক্লাবে সভাপতি স্বপন ব্যানার্জি সাংবাদিক কাজল বরন দাস, সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল দুপুর ২ টায় পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসারের  কার্যালয় পরিদর্শন, বিকাল ৩ টায় জমি নেই ঘর নেই প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন, বিকাল সাড়ে ৩টায় সহকারী কমিশনার (ভূমি) পটুয়াখালী সদর কার্যালয় পরিদর্শন এবং বিকেল সাড়ে ৪টায়  পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here