পটুয়াখালী নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন

0
464

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখকে বরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শোভাযাত্রাটি সকাল ৮টায় পিডিএসএ ময়দান থেকে নিয়ে প্রধান সড়ক পরিক্রমা করে ডিসি স্কয়ারে গিয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সাংস্কৃকিত সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।শোভাযাত্রায় দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা অনুসঙ্গ তুলে ধরা হয়। পরে ডিসি স্কয়ার মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে তিনদিনের বৈশাখী মেলার উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here