ইসলামী ব্যাংক নওয়াবপুর রোড শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
555

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নওয়াবপুর রোড কর্পোরেট শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ১২ এপ্রিল ২০২২ ঢাকার ফার্স হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনউদ্দিন। সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম ও মো: হাবীবুর রহমান। স্বাগত বক্তব্য দেন শাখার ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ মাহফিলে অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here