পটুয়াখালীর দুমকিতে তরুনীকে ধর্ষন চেষ্টার মামলায় যুবক গ্রেফতার

0
1035

পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ পটুয়াখালীর দুমকিতে ১৫ বছরের তরুনীকে ধর্ষন চেষ্টার মামলায় শাহেন শাহ (১৯) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মোখলেছ সরদার’র কন্যাকে একা পেয়ে গত বৃহস্পতিবার রাতে পাশ^বর্তী জাহাঙ্গীর মৃধার ছেলে শাহেন শাহ মুখে ওড়না চেপে পাশের বাড়ীর রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। তরুনীর ডাকচিৎকারে পাশের লোকজন উপস্থিত হলে যুবক দৌড়ে পালায়।  এ ব্যাপারে মেয়ের মা মোর্শেদা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন-২০০০(৩) এর সংশোধনী ৯/৪ (খ) ধারায় শনিবার থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৯।

Advertisement

মামলার একমাত্র আসামী শাহেন শাহ’কে পুলিশ গ্রেফতার করে গত রবিবার সকালে আদালতে সোপর্দ করেছেন। থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, মামলার তদন্ত অব্যাহত আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here