কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

0
648

সৈয়দ মোঃ রাসেল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদ (৬০)  মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে তার পা ভেঙ্গে গেছে । ২০ জানুয়ারী শনিবার সকাল ৭টার দিকে পৌরশহরের চৌরাস্তা সংলগ্ন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর ডান পা ভেঙ্গে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।কলাপাড়ার নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি ও নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ।  প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, শনিবার সকাল অনুমানিক সাত টার দিকে মর্নিং ওয়ার্ক সেরে মাছ কিনতে চৌরস্তার মাছের বাজারের উদ্দ্যেশ্যে রওনা দিলে চৌরাস্তার উপর একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

Advertisement

ফলে তার ডান পা ভেঙ্গে গুরুতর জখম হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য উড়োজাহাজ যোগে তাকে ঢাকায় নিয়ে যায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here