পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০ জনকে সহায়তা প্রদান

0
510

পটুয়াখালীপ্রতিনিধিঃ পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০ জনকে আট লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরন অনুষ্ঠান  অনুষ্ঠিত। আজ ৯ এপ্রিল শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০ জনকে আট লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতা দৈনিক বাংলাদেশ বুলেটিন এর সম্পাদক ও প্রকাশক  মোহাম্মদ আলী আশ্রাফ, যুবলীগ নেতা আবুল কাসেম। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here