পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

0
545

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোসাম্মৎ হাবিবা আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্য চম্পাপুর গ্রামের শ্বশুর বাড়ী থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয় । কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের বাবার বাড়ী থেকে গত এক সপ্তাহ আগে ওই গৃহবধূ শ্বশুর বাড়ী আসে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Advertisement

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here