উজিরপুরে ইউপি সদস্য সান্টু মোল্লার নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান

0
541

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সফল ইউপি সদস্য সান্টু মোল্লা নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। ১৯ জুলাই সোমবার দুপুর ১২ টায় শোলক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল ইউপি সদস্য মোঃ সান্টু মোল্লা পবিত্র ঈদুঁল আযহা ও মহামারি করোনা ভাইরাস উপলক্ষে উত্তর ধামুরা গ্রামের ১৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরন করেন।

Advertisement

গরীব অসহায় মানুষ খাদ্য সহায়তা পেয়ে খুব খুঁিস হয়েছে এবং এক বৃদ্ধা নারীসহ খাদ্য সহায়তা প্রাপ্ত হতদরিদ্ররা বলেন এই দুর্দিনে মেম্বার সান্টু আমাদের পাশে দাড়িয়েছে তাকে আল্লাহ তা-আলা শান্তিতে রাখুক। অপরদিকে তার এই মহৎ উদ্যোগকে সাধুবাধ জানিয়েছেন সচেতন মহল। এক প্রবীন শিক্ষক জানান ইউপি সদস্য সান্টু মোল্লার গুনের শেষ নেই।

গরীব অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল তিনি। তার কাছ থেকে কেউ আজ পর্যন্ত খালি হাতে ফিরে নাই। এরকম প্রতিটি এলাকার মেম্বার ও ধর্নাঢ্য ব্যাক্তিরা সাহায্যের হাত প্রসারিত করলে দেশে কোন অভাব থাকবেনা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here