পঞ্চগড়ের আটোয়ারীতে ৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারীকে আটক

0
131

মোঃএনামুল হক পঞ্চগড় থেকেঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ৪০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাগর এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স সহ সন্ধা প্রায় ৭টার দিকে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের একাধিক মাদক মামলার আসামী বিজয় চন্দ্র বর্মন(৪০) এর বাড়িতে অভিযান পরিচালনা করেন।

Advertisement

পুলিশের উপস্থিতি টের পেয়ে বিজয় চন্দ্র বর্মন পালিয়ে গেলেও তার স্ত্রী মেঘলা রাণী(৩৬)কে ৪০ বোতল কোডিন যুক্ত নেশা জাতীয় মাদক ফেনসিডিল সহ বাড়ী থেকে হাতেনাতে আটক করেন আটোয়ারী থানা পুলিশ। পরে এসআই সাগর বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু করেন।

এসআই সাগর জানান, পুলিশ সুপারের নির্দেশনা এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এর পরামর্শ মোতাবেক একাধিক মাদক মামলার আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, এব্যাপারে আটোয়ারী থানায় মেঘনা রাণী(৩৬) স্বামী বিজয় চন্দ্র বর্মন ও বিজয় চন্দ্র বর্মন(৪০) পিতা- পরেশ চন্দ্র বর্মন কে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে । মামলা নং-০৭, তারিখ: ১৯/০৬/২০২৪। আটককৃত আসামী মেঘনা রাণীকে বৃহস্পতিবার (২০ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী বিজয় চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here